TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
মোঃ আমজত আলী, ময়মনসিংহের হালুয়াঘাটের একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে একটি নিরাপদ ঘর নির্মাণ তার পক্ষে সম্ভব ছিল না। তাসাউফ ফাউন্ডেশনের সহায়তায় আজ তার স্বপ্ন পূরণ হয়েছে।
গত ৫ মার্চ ২০২৫ তারিখ ফাউন্ডেশনের (মহাখালী ডিওএইচএস কার্যালয়ে) মাননীয় চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন, আমজত আলীকে একটি বাসযোগ্য ঘর নির্মানের জন্য নগদ ৪০,০০০ টাকা অনুদান প্রদান করেন।
ঘর নির্মাণের আগের ও পরের ছবিগুলো আমজত আলীর অবস্থা পরিবর্তনের সাক্ষী। আমজত আলী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তাসাউফ ফাউন্ডেশন এর সকলের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ তার জীবন বদলে দিয়েছে বলে মনে করেন। তার মুখের এই হাসিই ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ, তাসাউফ ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য—মানুষের মুখে হাসি ফোটানো।
এই ঘটনাটি তাসাউফ ফাউন্ডেশনের অসংখ্য মানবিক উদ্যোগের একটি মাত্র। ২০১০ সাল থেকে তাসাউফ ফাউন্ডেশন সারাদেশে শান্তি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে। জাতীয় সংকটে সবসময় এগিয়ে এসেছে- রোহিঙ্গা শরণার্থী সহায়তা, প্রতি বছর তীব্র শীতে শীতবস্ত্র বিতরণ, বন্যা ও মহামারীর মত যেকোন আপদকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে। এভাবে দরিদ্র অসহায় গৃহহীন মানুষের গৃহ নির্মাণ, চিকিৎসা সহায়তা প্রদান, জাতীয় সংকটে সরকারকে সহায়তা করার মাধ্যমে দেশের সেবা করে।
“স্বনির্ভর বাংলা” প্রকল্প হাজারো যুবককে স্বাবলম্বী করেছে, “পাশেই আছি” কর্মসূচি ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অসংখ্য শিক্ষার্থী পেয়েছে বৃত্তি। বর্তমানে সারাদেশে ৫টি উপকেন্দ্র ও ৫,০০০ সদস্যের নেটওয়ার্ক নিয়ে কাজ করছে তাসাউফ ফাউন্ডেশনে। ”লাষ্ট রেসপেক্ট” কর্মসূচি নিয়ে অসহায় মানুষের অন্তিম সময়েও ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন সবসময় সমাজকল্যানমূলক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “ক্ষুধার্ত, অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে”। তাসাউফ ফাউন্ডেশনের এই মহৎ কাজে আপনারাও আমাদের সহযাত্রী হতে পারেন।”
তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক ও সকল সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়। তারা বিশ্বাস করেন, মানুষের সেবাই হলো স্রষ্টার সেবা আপনি চাইলে এই পূণ্যময় কাজে অংশ নিতে পারেন। আমাদের সকলের ছোট ছোট অনুদান একত্রে হাজারও অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
Tasauf Foundation
In the Service of Humanity
For Meditation purpose:
TASAUF FOUNDATION 2025. All rights are reserved.