TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
মিজানুর রহমান, ঢাকার একটি স্কুলের একজন সিকিউরিটি গার্ড। এই স্বল্প আয়ের মানুষটি তার স্ত্রীর হঠাৎ অসুস্থতায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমতাবস্থায় তিনি তার এক সহকর্মীর মাধ্যমে তাসাউফ ফাউন্ডেশনের কথা জানতে পারেন। বিপদগ্রস্ত অসহায় মানুষদের প্রতি প্রবল সহানুভূতিশীল এই সংঘটিনটির কার্যক্রমের কথা শুনে তিনি আশাবাদী হন এবং গত ১৩ নভেম্বর ২০২৪, তারিখে তাসাউফ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মহোদয় বরাবর তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন। ফাউন্ডেশন এর মাননীয় চেয়ারম্যান তার এই আকুল আবেদনে সাড়া দিয়ে মাত্র চার দিনের ভিতরেই ১৭ নভেম্বর ২০২৪ তারিখে ১০,০০০ টাকা অনুদান প্রদানের অনুমোদন দান করেন। এই সহায়তা সহ আরো অন্যান্য দয়ালু মানুষের সহযোগিতার ফলে মিজানুর রহমান তার স্ত্রীর চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। বর্তমানে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ—এমনকি ডাক্তারের সার্টিফিকেটের মাধ্যমে তিনি তা নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান ফাউন্ডেশন এর সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা আমার পরিবারকে নতুন জীবন দিয়েছে। আমার স্ত্রীর অসুস্থতায় আমরা সবাই প্রচণ্ড কষ্টে ছিলাম, বিশেষ করে আমাদের সন্তানরা তাদের মায়ের জন্য অশান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু তাসাউফ ফাউন্ডেশন যখন তার চিকিৎসার খরচে সকলের সাথে অংশগ্রহণ করল, তখন এই বিরাট খরচ বহনে আমরা একটা সাহস পেলাম। তারপর আমার স্ত্রীর সুস্থতায় আমাদের জীবনে ফিরে এলো স্বস্তি ও স্বাভাবিকতা। আজ আমি আমার সুস্থ স্ত্রী ও সন্তানদের নিয়ে অনেক ভালো আছি।“
তাসাউফ ফাউন্ডেশন সুদীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান—প্রতিটি প্রয়োজনে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ব্যক্তিগত অনুদানের মাধ্যমে পরিচালিত এই সংস্থা সর্বদা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্রত থাকে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৈয়দ শাহাদাত হুসাইন সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন যে, *”দুঃস্হদের সহায়তার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ান, মানুষের কল্যাণে এগিয়ে আসুন। আমরা বিশ্বাস করি, সৃষ্টির সেবায়ই স্রষ্টার সন্তুষ্টি নিহিত। আমাদের ছোট ছোট অনুদান একত্রে হাজারো অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।” তাসাউফ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার অনুদান পৌঁছে যাবে সঠিক প্রয়োজনের হাতে। দেশের বিভিন্ন দুর্যোগেও আমরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আসুন, একসাথে মানবতার সেবায় কাজ করি।
সহযোগিতা প্রদানের জন্য যোগাযোগ করুন
তাসাউফ ফাউন্ডেশন, ঢাকা।
Tasauf Foundation
In the Service of Humanity
For Meditation purpose:
TASAUF FOUNDATION 2025. All rights are reserved.