TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
“একটি বৃত্তি, একজন মানুষের জীবন গড়ার সূচনা“—এই নীতিকে ধারণ করে তাসাউফ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের এই মহৎ উদ্যোগের কেন্দ্রীয় চালিকাশক্তি হলেন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যাম সৈয়দ শাহাদাত হুসাইন।
তাঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের শিক্ষার্থী সিলেকশন টীম প্রত্যক্ষভাবে প্রতিটি শিক্ষাবৃত্তি প্রদান প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের নির্বাচন করে। এই টিমের নিবিড় তত্ত্বাবধানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করে তাদের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ফাউন্ডেশন দৃঢ় বিশ্বাস করে – “প্রতিটি মেধাবী শিক্ষার্থীরই যোগ্যতার স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে”। এই বিশ্বাস থেকেই তাসাউফ ফাউন্ডেশন শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি সুনিশ্চিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষাবৃত্তি আমাদের কাছে শুধু আর্থিক সাহায্য নয়, এটি মেধা ও পরিশ্রমের সর্বোচ্চ স্বীকৃতি।
আমাদের লক্ষ্য: শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া
আমরা শুধু আর্থিক সহায়তা দেই না, বরং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে চাই। আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেরাই এগিয়ে যান না, বরং সমাজের অন্যরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়।
যেসব প্রতিষ্ঠানে আমরা বৃত্তি দিয়ে থাকি:
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ জাতীয় বিশ্ববিদ্যালয়
✅ ময়মনসিংহ শিক্ষা বোর্ড
✅ নেত্রকোনা, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
আমরা বিশ্বাস করি, “একটি বৃত্তি শুধু একটি শিক্ষাবর্ষের খরচই বহন করে না, বরং একজন শিক্ষার্থীর স্বপ্নকে বাঁচিয়ে রাখে।“
আমাদের সাফল্যের গল্প
আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আজ বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আমাদের সহায়তায়। আমরা গর্বিত যে, আমাদের ছোট্ট একটি সহযোগিতা অনেকের জীবনে বড় পরিবর্তন এনেছে।
আপনি চাইলে তাসাউফ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে পারেন। আপনার একটি সহযোগিতা একজন মেধাবী শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।
“শিক্ষাই জাতির মেরুদণ্ড—আসুন, মেধাকে সমর্থন করি, ভবিষ্যৎকে আলোকিত করি।“
—তাসাউফ ফাউন্ডেশন
In the Service of Humanity
For Meditation purpose:
TASAUF FOUNDATION 2025. All rights are reserved.